ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

    ঝালকাঠিতে পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবস উপলক্ষে আশা সমম্বিত স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ঝালকাঠিতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

    বুধবার সকালে সংস্থাটির কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন শিবলী। 

    সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগ নির্ণয় করে বিনামূল্যে ওষুধ বিতরণ ও ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়। প্রতিদিন নামমাত্র ২০ টাকা ফি দিয়ে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন। 

    অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদ, আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদন ফজলুল হক, ডিভিশনাল ম্যানেজার মো. জসিম উদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ ফিরোজ আহমদসহ আশার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ