ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শিবলির সেঞ্চুরি,আরব আমিরাতকে ২৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ

    শিবলির  সেঞ্চুরি,আরব আমিরাতকে ২৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করেছে টাইগার যুবারা। জয়ের জন্য ২৮৩ রান করতে হবে স্বাগতিকদের।

     

    টুর্নামেন্টজুড়ে উড়তে থাকা বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (১৭ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৪ রানেই প্রথম উইকেট হারায়। কিন্তু শিবলি ও মো. রিজওয়ানের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। দুজনে মিলে গড়েন ১২৫ রানের বড় জুটি। রিজওয়ান ৭১ বলে ৬০ রান করে আউট হন ধ্রুব পারাশরের ওভারে।


    শিবলিকে ৮৬ রানের জুটিতে সঙ্গ দেন আরিফুল ইসলাম। এই সময় সেঞ্চুরি তুলে নেন শিবলি। ১২৯ বলে তিন অংকের ঘরে পৌঁছান তিনি। আরিফুল আউট হন ঠিক ৫০ রান করে। এরপর আহরার আমিন ৫ ও শিহাব জেমস ৩ রান করেন। তাদের বিদায়ের পর দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১১ বলে ২ চার ও এক ছয়ে ২১ রান করেন তিনি।


    শিবলি শেষ পর্যন্ত ১৪৯ বলে ১২৯ রান করেন। তার ইনিংসে আছে ১২টি চার ও একটি ছয়ের মার। চলতি এশিয়া কাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। আগের চার ম্যাচে দুটি অর্ধশতক ও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১১৬ রানে অপরাজিত ছিলেন।  আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ৭১ রান করেন তিনি। এরপর জাপানের বিপক্ষেও খেলেন ৫৫ রানের অনবদ্য এক ইনিংস।


    সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৩ উইকেট নেন আয়মান আহমেদ। ওমিদ রহমান নেন ২টি উইকেট। একটি করে উইকেট পান হার্দিক পাই ও ধ্রুব।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ