ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • কাঁঠালিয়ায় প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু

    কাঁঠালিয়ায় প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় দুই দিনব্যাপী প্রিসাইডিং অফিসার,  সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

    শুক্রবার সকাল ৯টায় কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। 

    এ সময় অন্যোদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আফরেজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, মো. মামুন সিবলী, সিনিয়র সহকারি পুলিশ সুপার সার্কেল মো. মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  নেছার উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক। 

    প্রশিক্ষণ কর্মশালায়  উপজেলার ৪০টি ভোট কেন্দ্রের  বিভিন্ন ইউনিয়নের ৮৬৫ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা এ প্রশিক্ষণের আয়োজন করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ