ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ঝালকাঠিতে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা, প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায়

    ঝালকাঠিতে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা, প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির দুটি আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে শহরের ফরিদপুরপট্টি এলাকায় উঠান বৈঠক করেন ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এসময় তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান ভোটারদের।

    এদিকে ঝালকাঠি-১ আসনে নৌকার আলোচিত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের বিকেলে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পরে তিনি মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। 

    এ আসনে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের এজাজুল হক বৃহস্পতিবার দুপুরে রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পরে তিনি দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। 

    এ আসনে সতন্ত্র প্রার্থী ব্যরিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম সকালে রাজাপুর উপজেলার আদর্শপাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি পথচারী, দোকানী ও যানবাহনের চালকদের হাতে ট্রাক প্রতীকের পক্ষে লিফলেট তুলে দিয়ে ভোট চান। 

    এছাড়াও এ আসনের জাকের পার্টির প্রার্থী আবু বকর সিদ্দিক রাজাপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি ব্যবসায়ী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং ভোট চান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ