ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বিসিবির চুক্তি থেকে বাদ পড়ছেন তামিম

    বিসিবির চুক্তি থেকে বাদ পড়ছেন তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করে বিসিবিতে জমা দিয়েছেন নান্নু-বাশার-রাজ্জাকের নির্বাচক প্যানেল। যেখানে সুপারিশকৃত ক্রিকেটারের সংখ্যা ২১। বাদ পড়তে যাচ্ছেন তামিম ইকবাল। নেই মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুবও।

    প্রথমবারের মতো জায়গা পেতে যাচ্ছেন তানজিম সাকিব, তাওহীদ হৃদয় আর শাহাদাত হোসেন দিপু। তিন ফরম্যাটেই আছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। টেস্টে ফিরছেন নাঈম হাসান। মূলত টেস্ট ক্যালেন্ডারকে আধিক্য দিয়েই চূড়ান্ত করা হয়েছে চুক্তির তালিকা।

     

    দেশের ক্রিকেটে নতুন বছরে নানা ইস্যুতে আলোচনা পায় ভিন্ন মাত্রা। তবে আগ্রহের কেন্দ্রে বিসিবির বেতনভুক্ত ক্রিকেটারের তালিকা অর্থাৎ কেন্দ্রীয় চুক্তি। ব্যতিক্রম নয় এবারো। ইতোমধ্যে চূড়ান্ত তালিকা পৌঁছে গেছে বোর্ডের হাতে। যেখানে এবারো সংখ্যাটা ২১। তবে একাধিক নাম হচ্ছে সংযোজন-বিয়োজন।

     

    যেখানকার বড় চমক তামিমের না থাকা। যদিও ইঙ্গিত মিলছিল দিন কয়েক আগেই। তামিম নিজেই নাকি অনুরোধ করেছেন তাকে না রাখতে। মোসাদ্দেত হোসেন সৈকতও নেই তালিকায়। বাজে পারফম্যান্সে বাদ পড়ছেন আফিফ হোসেন ধ্রুব আর নুরুল হাসান সোহানও। রিশাদ নাকি নাসুম, সে তর্কে রিশাদের দিকেই পাল্লাটা ভারী।

     

    চলতি বছর নিজেদের ক্রিকেট ইতিহাসের রেকর্ড ১৪টি টেস্ট খেলবে টাইগাররা। তাইতো কেন্দ্রীয় চুক্তিতে প্রাধান্য দেয়া হচ্ছে সাদা পোশাকের ক্রিকেটারদের। সংখ্যার হিসেবে যা ১৪। যেখানে প্রথমবারের মতো জায়গা পেতে যাচ্ছেন শাহদাত হোসেন দীপু। ফিরছেন নাঈম হাসান। আছেন শরিফুল, মাহদুমুল হাসান জয়রা। বাকি নামগুলো প্রত্যাশিত।

     

    ওয়ানতে প্রত্যাশিতভাবেই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা মিলছে তাওহিদ হৃদয়ের। তানজিম সাকিবও আছেন যে তালিকায়। গেলবার না থাকলেও ওয়ানডেতে ফিরছেন দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। খবর অন্তত আরও একটা বছর টিকে যাচ্ছেন রিয়াদ। সব মিলিয়ে ওয়ানডেতে ১১ ক্রিকেটারের সঙ্গে চুক্তিভুক্ত হতে যাচ্ছে বিসিবি।

     

    টি-টোয়েন্টিতে এই সংখ্যাটা ১২। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে পারফর্ম করায় চুক্তিতে শেখ মেহেদীর থাকাটা নিশ্চিত। থাকছেন হাসান মাহমুদও।

     

    সে হিসেবে বিসিবির তিন ফরম্যাটেই চুক্তিভুক্ত ক্রিকেটার হতে পারেন ৬ জন। সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

    ইনজুরির কারণে আগস্টের আগে মাঠে ফিরতে না পারায় চুক্তিতে বিবেচনায় রাখা হচ্ছে না পেসার এবাদত হোসেনকে। তবে তার জন্য আলাদা প্রণোদনা সুপারিশ করেছে নির্বাচক প্যানেল। নির্বাচন শেষে বিসিবির সভায় চূড়ান্ত অনুমোদন মিলবে এ তালিকার। তবে এখান থেকেও পরিবর্তন আসতে পারে দু'একটি নামের।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ