ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে : এজাজুল হক

    ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে : এজাজুল হক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এজাজুল হক বলেছেন, একদিকে বিএনপি-জামায়াত বলছে যারা ভোট কেন্দ্রে যাবে, তারা গণতন্ত্রের শত্রু, অন্যদিকে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর বলছেন ৬০-৮০ ভাগ ভোটার উপস্থিতি দেখাতে হবে। কতভাগ ভোট পড়বে এটা ভোটারদের ওপর নির্ভর করে।

    কিন্তু শাহজাহান ওমর সাহেব যে বক্তব্য দিচ্ছেন, এটা তিনি ভুল ম্যাসেজ দিচ্ছেন। এতে সবার ক্ষতি হবে। বিদেশি বন্ধুদের কাছে ভুল ম্যাসেজ চলে যাবে। 

    অ্যাম্বাসিগুলো এসব নিয়ে আলোচনা করার সুযোগ পাবে। শুক্রবার সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শেষ করে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

    এজাজুল হক বলেন, আমি চাই সুষ্ঠু নির্বাচন। এখনো সেই পরিবেশ সৃষ্টি হয়নি। সুষ্ঠু নির্বাচন না হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমি সাধ্যমত চেষ্টা করেছি মানুষের কাছে যাওয়ার। গণসংযোগ করেছি, লিফলেট বিতরণ করেছি, সভা-সমাবেশও করেছি। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চায়। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে লাঙ্গল জয়লাভ করবে। খেলা হবে ৭ জানুয়ারি। আমি নির্বাচনের শেষ পর্যন্ত লড়বো। 

    এসময় ঝালকাঠি সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও রাজাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ