ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ

    ঝালকাঠিতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির দুটি আসনে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলার ২৩৭টি কেন্দ্রে এসব সরঞ্জামাদি পাঠানো হয়। 

    প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। পরে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। 

    ব্যালট ছাড়া অন্যান্য সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে। শুধুমাত্র ব্যালট পেপার ভোরে কেন্দ্রে পাঠানো হবে।

    রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি। আর সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৪৭টি। 

    এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ৩৬৪ জন।  নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারোধে জেলার চারটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ