ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

    সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে একটি মসজিদের ইমাম সিজদা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। শুক্রবার লাহোরে জুমার আগে সুন্নত নামাজ আদায়কালে মৃত্যু বরণ করেন তিনি। সৌভাগ্যবান ওই ইমাম হলেন লাহোরের ডিফেন্স এক্স ব্লক মসজিদের খতিব মাওলানা ওমর ইব্রাহিম। 

    সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাওলানা ওমর ইব্রাহিম মসজিদের মেহরাবের ভেতরে জুমার আগের সুন্নত নামাজ পড়ছিলেন। দুই রাকাত সুন্নত পড়ার পরে তিনি সিজদায় যান, কিন্তু অনেক্ষণ ধরে ইমাম সেজদা থেকে না ওঠায় একজন মুসল্লির সন্দেহ হয়। তিনি বুঝতে পেরে ইমামকে উঠাতে গেলে তিনি ফ্লোরে ঢলে পড়েন।

    পরে সঙ্গে সঙ্গে মাওলানা ওমর ইব্রাহিমকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন। পরে লাহোরের জামেয়া আশরাফিয়া ফিরোজপুর রোডে ওই ইমামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ