ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • ঝালকাঠির উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

    ঝালকাঠির উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুইটি আসনের ২৩৭ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

    শীত উপেক্ষা করে সকালে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। তবে প্রতিটি কেন্দ্রেই পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে জানিয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষে জেলায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 

    জেলার দুইটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৫৪ হাজার ১৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লক্ষ ৭২হাজার ৩৯৮ জন এবং পুরুষ ২ লক্ষ ৮১হাজার ৬৬০ জন। 

    ঝালকাঠির দুইটি আসনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমরসহ ৮জন এবং ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৩জন প্রার্থী রয়েছেন। দুটি আসনে ২৩৭ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ