ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • নলছিটি উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার

    নলছিটি উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলালকে (৬৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

    শনিবার (৬ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    গ্রেপ্তার আনিসুর রহমান হেলাল নলছিটি কলেজ রোড এলাকার মৃত আব্দুল হামেদ খানের ছেলে। র‌্যাব- ৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আলম শোভন জানান, বিএনপি নেতা হেলাল নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনা করেন। সেই অনুযায়ী সহযোগীদের নিরাপদ অবস্থানে থেকে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন।

    নির্দেশনা অনুযায়ী রাতে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ স্কুলের পাশে থাকা খড় দিয়ে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার সিদ্ধান্ত নেন। গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এই বিএনপি নেতার অবস্থান শনাক্ত করা হয়। পরে নলছিটি ডিগ্রি কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ