ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • মন্ত্রিত্বের আলোচনায় আমির হোসেন আমু

    মন্ত্রিত্বের আলোচনায় আমির হোসেন আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালাকঠির দুটি আসে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দুই হেভিওয়েট প্রার্থী। ঝালকাঠি-১ আসনে বিএনপির বহিস্কৃত ভাইসচেয়ারম্যান নৌকার আলোচিত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম এবং ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু নির্বাচিত হন। ১৯৭২ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আমির হোসেন আমু। এর পর তিনি ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


    এবারের মন্ত্রীসভায় ঠাই পেতে পারেন দলের প্রবীন নেতা, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু। এ নিয়ে ঝালকাঠি জেলাজুড়ে চলছে আলোচনা। আমির হোসেন আমু মন্ত্রী হলে এ জেলার উন্নয়ন আরো তরান্বিত হবে বলেও মনে করেন ভোটাররা। শেষ বয়সে আমির হোসেন আমুকে মন্ত্রী করার জন্য দাবিও জানিয়েছেন দলের নেতাকর্মীরা। প্রবীন ও নবীনের সমন্বয়ে মন্ত্রীপরিষদ গঠন করা হলে আমির হোসেন আমু থাকতে পারেন বলে মনে করছেন অনেকেই।

    ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, আমির হোসেন আমু দক্ষিণাঞ্চলের অলংকার। রাজনীতির সিংহ পুরুষ বলা হয় তাকে। তাঁর হাত ধরে অনেকেই রাজনীতিতে এসে এমপি-মন্ত্রী হয়েছেন। তিনি একজন দক্ষ সংগঠক, তাকে এবার মন্ত্রী দেওয়ার কথা শুনেছি। 

    আশা করি প্রধানমন্ত্রী আমাদের আশা-আকাঙ্খার প্রতীক বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রিয়জন আমির হোসেন আমুকে গুরুত্বপূর্ণ কোন মন্ত্রালয়ের দায়িত্ব দিবেন।

    ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল বলেন, আমির হোসেন আমু দলের একজন পোড়খাওয়া নেতা। তিনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আস্থাভাজন। গুরুত্ব সহকারে তিনি খাদ্য ও শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবারও নেত্রী তাকে ভালো একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিবে বলে আমি বিশ^াস করি। এটা আমার শুধু একার চাওয়া নয়, সমগ্র ঝালকাঠিবাসী এখন এই দাবির সঙ্গে একমত। আমু ভাই মন্ত্রী হলে ঝালকাঠি জেলার উন্নয়ন আরো বেড়ে যাবে। 

    ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকর্তার বলেন, আমির হোসেন আমু আমাদের দক্ষিণাঞ্চলের রাজনীতির পুরধা। তাকে এ এলাকার রাজনীতির অভিভাবক বলা হয়। তাকে মন্ত্রী দিলে তিনি সুনামের সাথে তা পালন করতে পারবেন। তাই তাকে মন্ত্রী দেওয়ার আহ্বান জানাচ্ছি। 

    ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, আমির হোসেন আমু ভাই এলাকায় দৃষ্টান্তমূলক উন্নয়ন করেছেন। আমরা তাকে দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনি এর আগেও মন্ত্রী ছিলেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। আশাকরি নেত্রী আবারও তাকে মন্ত্রী করবেন।

     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ