ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার দাবি মা-য়ের

    কলাপাড়ায় ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার দাবি মা-য়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাডার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ৬ বছরের শিশু কন্যা ধর্ষনের আসামি গ্রেফতার না করার প্রতিবাদে মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভিকটিমের মা। শনিবার সকাল ১০ টায় মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এসময মামলার বাদি ও ভিকটিমের মা লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন গত শুক্রবার তার ৬ বছরের শিশু কন্যাকে একই গ্রামের রুস্তুম ফকিরের ছেলে ইউসুফ ফকির (৩৫) ফুসলিয়ে বুট -মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা নিজে বাদি হয়ে  কলাপাডা থানায় একটি মামলা  দায়ের করেন যার মামলা নম্বর ০৯/৯২। কিন্তু মামলা দায়েরের দীর্ঘ ১ মাস অতিবাহিত হওয়ার পরেও কলাপাডা থানা পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।

    তিনি আরো অভিযোগ করে বলেন উল্টো মামলার তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা আসামির খোজ দিন আমরা ধরে দিবোনে। এবং আসামির পরিবারের লোকজন ভিকটিমের পরিবারকে বার্তমানে ভিভিন্ন ভয় ভিতি দেখিয়ে মামলা উঠিয়ে ফেলার চাপ প্রয়োগ করছেন। তারা বর্তমানে নিরাপত্তা হীনতায় ভূগছেন।

    সংবাদ সম্মেলনের  ভিকটিমের মা সাংবাদিকদের মাধ্যমে তার ৬ বছরের কন্যা শিশু ধর্ষনের বিচার দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে।

    এ ব্যাপারে মামালার তদন্ত কর্মকর্তা এস আই সুজনের কাছে জানতে চাইলে তিনি বলেন আসামি গ্রেফতারের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ