ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন আরও ২ জন। শনিবার সকাল ৮ টার দিকে ঝালকাঠি-খুলনা মহাসড়কের গাবখান সেতু টোল প্লাজার বিটিসিএল পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

    নিহত রহমতুল্লাহ রাকিব (২৫) বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর  ওয়ার্ডের বাসিন্দা আইয়ুব আলী হাওলাদারের ছেলে। একই ঘটনায় শান্ত নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে  ঝালকাঠি-খুলনা মহাসড়কের গাবখান সেতু টোল প্লাজার বিটিসিএল পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়। 

    স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য গেলে তাদের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রহমতুল্লাহ রাকিবকে মৃত ঘোষণা করে।  

    এ বিষয়ে ঝালকাঠি সদর থানার এসআই আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি মৌখিক ভাবে শুনেছি লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ