ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম

    বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের খেলা মাঠে গড়াতে বাকি আর ৩ দিন। অন্তিম সময়ে এসে অধিনায়কের নাম ঘোষণা করেছেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল।

    ইনজুরি শঙ্কা থাকলেও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালই পাচ্ছেন বরিশালের নেতৃত্বভার।

    সোমবার বিষয়টি নিশ্চিত করে বাবুল বলেন, আমাদের দলের নেতৃত্ব দেবে তামিম। আশা করি পুরো টুর্নামেন্টে তামিম অধিনায়কত্ব করতে পারবে।
    তামিমের ফিটনেস নিয়ে বরিশালের কোচ জানান, তামিমের সাথে আমার কথা হয়েছে। সে নিজেও বলেছে যে ব্যাটিং করে এখন স্বাচ্ছন্দ্যবোধ করছে, ভালো লাগছে। 

    শতভাগ ফিট আছে। আমার কাছে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। মিরপুরেই মনে হয়েছিল ভালো। আজকে আরো ভালো শেপে আছে।

    ফরচুন বরিশালে আছেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শোয়েব মালিক, দীনেশ চান্দিমাল, ডেভিড মিলার, ফখর জামান, মেহেদি হাসান মিরাজ, ইবরাহিম জাদরান, পল স্টার্লিং, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, সৈয়দ খালেদ আহমেদ, রকিবুল হাসান, মেহেদি হাসান রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, নুয়ান থুসারা, প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ ইমরান ও আকিফ জাভেদ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ