ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ঝালকাঠিতে গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম

    ঝালকাঠিতে গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির প্রতিবেশীদের বিরুদ্ধে।

    রোববার  (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগীর নাম জহিরুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫০)।অভিযুক্তরা হলেন একই বাড়ির উজ্জ্বল, আফজাল, কাশেম, মোস্তফা, বানেছা।

    আহতদের ছেলে হিরোন বলেন, সকালে তারা আমাদের জমির গাছ কাটতে ছিলো, আমার বাবা তাদের বাধা দিলে  একপর্যায়ে  লাঠি দিয়ে আমার বাবাকে  পিটানো শুরু  করে। পরবর্তীতে আমার মা তাকে রক্ষা করতে গেলে তাকে হত্যা করার জন্য  কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। আমার বাবার  ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে । বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে ।

    এ বিষয়ে নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন,  জমিজমা এবং গাছকাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।  বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ