ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • থমকে আছে ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসা সেবা

     থমকে আছে ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসা সেবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৮ মাসের কাজ শেষ হয়নি সাড়ে ৫ বছরেও। এরমধ্যে তড়িঘড়ি করে করা হয়েছে উদ্বোধনও। আড়াইশ শয্যায় উন্নীত করলেও নতুন ভবন না থাকায় কোন সুফল মিলছে না ঝালকাঠি সদর হাসপাতালে। বার বার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে, আগামী জুনের মধ্যে ভবনটিতে কার্যক্রম শুরু করার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।

    খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের আগস্টে ৩৪ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে ঝালকাঠি সদর হাসপাতালের নতুন ৬ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কার্যাদেশ অনুযায়ী দেড় বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এখনও অসম্পূর্ণ। দফায় দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ।


    নির্মাণ কাজ শেষ না হলেও তড়িঘড়ি করে গত বছরের ১৭ অক্টোবর নতুন ভবনটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। তবে, এখনও ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়নি। এখনও স্থাপন করা হয়নি আইসোলেশন ইউনিট, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও লিফট। ফলে কোনো সুফল মিলছে না এ প্রকল্প থেকে। জটিল কোনো রোগে এখনও এলাকাবাসীকে যেতে হচ্ছে বিভাগীয় শহর বরিশালে। এতে ক্ষুব্ধ তারা।


    ঝালকাঠি সাংস্কৃতিক সংগঠক সুভাষ বিশ্বাস বলেন, ‘আমরা ভেবেছিলাম জেলাবাসীর জন্য চিকিৎসা সেবার নতুন দ্বার উন্মোচন হবে। কিন্তু তা কবে বাস্তবায়ন হবে সেটাই এখন সবচে বড় প্রশ্ন।’

     

    হাসপাতালে সেবা নিতে আসা জেলার প্রত্যন্তগ্রাম মারচবুনয়ার আবুল কালাম বলেন, ‘আমরা সামান্য সর্দি-জ্বর ছাড়া আরও কোনো চিকিৎসাই ঝালকাঠিতে পাই না। হাসপাতালের এত দামি যন্ত্রপাতি আর দালান আমাদের কী উপকারে আসবে!’


    তবে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ বলেন, ‘নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতির মূল্য বৃদ্ধিসহ নানা জটিলতার কারণে নির্মাণ কাজে বিলম্ব হয়েছে। আগামী জুনের শেষে হাসপাতালটির সেবা কার্যক্রম চালু হবে।’


    প্রসঙ্গত, ঝালকাঠি জেলায় প্রায় ৮ লাখ মানুষের বসবাস। বর্তমানে চালু থাকা একশ শয্যার জেলা সদরে হাসপাতালে প্রতিদিন আবাসিক ও বহির্বিভাগ নিয়ে ৫ শতাধিক মানুষ চিকিৎসা নিতে আসেন।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ