ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • গরুতে কলইশাক খাওয়ায় পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম 

    গরুতে কলইশাক খাওয়ায় পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ক্ষেতের কলইশাক গরুতে খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুরে সদর উপজেলার গগন এলাকায় এ ঘটনা ঘটে। 

    গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    পুলিশ ও আহতরা জানায়, রোববার  বিকেলে গগন এলাকার বজলু খলিফার গরু প্রতিবেশী খোকনের কলইক্ষেতে গিয়ে কলই খায়। এ নিয়ে বজলু খলিফা ও মো. খোকনের মধ্যে কথার কাটাকাটি হয়। 

    এরই জের ধরে আজ সোমবার দুপুরে বজলু খলিফা ও তাঁর মোশারেফ খলিফা ক্ষেতে কাজ করে বাড়িতে ফেরার পথে খোকন লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। 

    বজলু খলিফা (৫০) ও মোশারেফ খলিফাকে (৫২) কুপিয়ে গুরুতর জখম করে তাঁরা। তাদের বাঁচাতে এলে ভাই মজিবর খলিফা (৬০) ও তাঁর স্ত্রী তাছলিমা বেগম (৫০) এবং মোশারেফের স্ত্রী নাজমা বেগমকেও (৪৫) কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। 

    গুরুতর অবস্থায় তাছলিমা বেগম এবং নাজমা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মোশারেফ খলিফার ছেলে নয়ন খলিফা বলেন,  রোববার বিকেলে আমার চাচার একটি গরু খোকনের ক্ষেতের কলইশাক খেয়েছে। এ ঘটনায় তারা আমার বাবা ও চাচাকে অকথ্যভাষায় গালাগালি করেছে। এতেও তারা থামেনি, আজকে (সোমবার) আমার বাবা ও চাচাকে প্রথমে কুপিয়ে আহত করে। 

    তাদের চিৎকার শুনে আমার মা ও চাচা-চাচী আসলে তাদেরকেও খোকন ও তাঁর পরিবারের লোকজন দাও দিয়ে কুপিয়ে আহত করে। 

    এ ব্যাপারে মো. খোকন বলেন, আমার ক্ষেতের কলইশাক খেয়েছে বজলু খলিফার গরুতে। উল্টো তাঁরা আমাদের মারধর করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে আমিসহ আমার পরিবারের কয়েকজন আহত হয়েছে।

    ঝালকাঠি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে দুপুরেই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ