ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন মেহেন্দিগঞ্জে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড সব চোখ আজ রোনালদোর ওপর জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর
  • টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স

    টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএলে আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। কয়েন নিক্ষেপে জিতেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

    আজ (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে তারা। ওই ম্যাচে দলে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার কারণে এই ম্যাচে তাকে দলে পাচ্ছে না রংপুর।

    সিলেটেরও এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচটি মাশরাফির দল হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে।

    সিলেট স্ট্রাইকার্স একাদশ

    মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, জাকির হাসান, ইয়াসির আলী, বেনি হাওয়েল, বেন কাটিং, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, রিচার্ড গারাভা ও দিলশান হেমন্হ।

    রংপুর রাইডার্স একাদশ

    ব্রান্ডন কিং, বাবর আজম, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম হোসেন পাটওয়ারী, হাসান মাহমুদ, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ