ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে ধর্ম সচিবের সাথে মতবিনিময় সভা

    ঝালকাঠিতে ধর্ম সচিবের সাথে মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন ও হজ্ব যাকাত বিষয়ে ইমামদের সাথে মতবিনিময় সভা করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। মঙ্গলবার বেলা  ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান। 

    এছাড়া এ সময় ঝালকাঠির চার উপজেলার আলেম-ওলামা ও ইমামগণ উপস্থিত ছিলেন। যৌথভাবে এ মত বিনিময় সভার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

    সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস-জঙ্গীবাদ-মাদক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, গুজবসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ