ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে শুরু হয়েছে শীতকালীন স্কুল মাদরাস ক্রীড়া প্রতিযোগিতা

     ঝালকাঠিতে শুরু হয়েছে শীতকালীন স্কুল মাদরাস ক্রীড়া প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে শুরু হয়েছে জেলা পর্যায়ে দুই দিনব্যাপী ৫২তম শীতকালীন স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা। 

    বুধবার সকালে ঝালকাঠির বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্টেডিয়ামে জেলা প্রশাসক ফারাহ্  গুল নিঝুম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও মামুন শিবলি, পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান খানসহ বিভিন্ন বিদ্যালয়ের কয়েকশত ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

    ঝালকাঠি জেলার চারটি উপজেলার বিজয়ী দল ক্রিকেট বালক-বালিকা, ভলিবল বালক-বালিকা, ব্যাডমিন্টন একক ও দ্বৈত বালক-বালিকা এবং এথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। 

    উদ্বোধনী দিনে মেয়েদের ক্রিকেটে রাজাপুর উপজেলা দল নলছিটি দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। ভলিবলে বালকদের প্রতিযোগিতায় ঝালকাঠি সদর উপজেলা দল কাঁঠালিয়া উপজেলা দলকে পরাজিত করে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ