ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কাঁঠালিয়ায় ২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

    কাঁঠালিয়ায় ২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 
    মিজানুর রহমান ওরফে হারুন-অর-রশিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান ওরফে হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলার বামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার মিজানুর রহমান ওরফে হারুন অর রশিদ, তহিদুল ইসলাম, স্বপন,  সাগর, মুহিদ কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়া এলাকার মৃত মতি মিয়া সিকদার ওরফে মতিয়ার রহমান সিকদারের ছেলে।  

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  

    তিনি জানান, ১৯৯৬ সালে বেতাগী থানায় মিজানুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে পলাতক ছিলেন। 

    র‍্যাব-২ ও র‍্যাব-৮ এর সহযোগিতায় অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কাঁঠালিয়া থানা হাজতে রয়েছেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ