ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • রান্না ঘরের আড়ার সাথে ঝুলছিল কিশোরের মরদেহ

    রান্না ঘরের আড়ার সাথে ঝুলছিল কিশোরের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে রিয়াদ মল্লিক (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি ) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার নিজ ঘরের রান্না ঘরের আড়া থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত রিয়াদ মল্লিক পশ্চিম গোপালপুর এলাকার নাছির মল্লিকের ছেলে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন। 

    নিহত রিয়াদের খালা হনুফা বেগম বলেন, রাতে তার মায়ের সাথেই  ঘুমে ছিল। ওর মা ফজরের নামাজ পড়তে গিয়ে রান্না ঘরের আড়ার সাথে তার ওড়না দিয়ে  ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে দাও দিয়ে ওড়না কেটে নিচে নামায়। কিন্তু কি কারণে ও আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।


    ওসি মো. মুরাদ আলী বলেন , ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি)  মামলা দায়ের করা হয়েছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ