ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • নলছিটিতে শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  

    নলছিটিতে শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার ভেরনবাড়িয়া ডিএইচ সিনিয়র আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার মাদ্রাসা চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট কাওসার হোসাইন। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

    বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একেএম শাহ আলম, গভর্নিং বডির সদস্য আব্দুল বারেক হাওলাদার, সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম খান শাকিল, পালট মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক ইমদাদুল হক সুজন প্রমুখ। 

    সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ