ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • সরকারি অফিসে বসেই প্রকাশ্যে ধূমপান করেন হিসাবরক্ষণ কর্মকর্তা

    সরকারি অফিসে বসেই প্রকাশ্যে ধূমপান করেন হিসাবরক্ষণ কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি অফিসে বসে ধূমপান করার অভিযোগ পাওয়া গেছে নলছিটি উপজেলার  হিসাবরক্ষণ কর্মকর্তা  আহসান কবীরের বিরুদ্ধে।

    সম্প্রতি অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করার ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

    ওই ভিডিওতে দেখা যায় চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন আহসান কবীর। এসময় তার সামনে এক ব্যক্তি বসা ও ফাইল নিয়ে দুই ব্যক্তি দাঁড়ানো । তিনি এক হাতে কম্পিউটারের কিবোর্ড চাপছেন অন্যহাতে সিগারেট টানছেন। 

    জানা গেছে, নিজ কার্যালয়ে বসেই একের পর এক সিগারেট টানেন তিনি। প্রায় সময় তার এক হাতে থাকে সিগারেট, অন্য হাতে সই করেন সেবা গ্রহীতাদের ফাইলে। মূলত অফিসের বড় কর্মকর্তা হিসেবে অফিসে বসেই ধূমপান করেন তিনি।

    এদিকে অফিসে বসে প্রকাশ্যে ধূমপানের কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলে।

    নাম প্রকাশের অনিচ্ছুক একজন সেবা গ্রহীতা বলেন, আমাদের  প্রায়ই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার  কক্ষে যেতে হয়। 

    অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান তিনি। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়। অফিসে যত লোকই থাকুক, তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।

    এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব বলেন, আমি তো রাস্তায় বা বাহিরে ধূমপান করতে পারিনা তাই অফিস টাইমের পর অফিসে বসে ধূমপান করেছি। এটা আমার ভুল হয়ে গেছে। আমি আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি। 

    এ বিষয়ে বরিশাল ডেপুটি ডিভিশনাল কন্ট্রোনাল অব একাউন্টস্ সাজ্জাদ হোসেন বলেন, অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান করার ঘটনায় তাকে লিখিত ভাবে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ