ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। জুনিয়রদের সামনে সুযোগ ছিল সিনিয়রদের সেই হারের প্রতিশোধ নেওয়ার। তবে তা করতে পারলেন না আর্শিন কুলকার্নি-উদয় সাহরানরা। আরও একবার ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো অজিরা।


    রোববার (১১ ফেব্রুয়ারি) বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন হারজাস সিং। জবাবে খেলতে নেমে ৪৩ ওভার ৫ বলে ১৭৩ রানে থেমেছে ভারত। ৭৯ রানের জয়ে চতুর্থবার যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল অজিরা।

    ২৫৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ভুগেছে ভারত। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন কুলকার্নি। ৬ বলে ৩ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন এই ওপেনার। শুরুর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুশের খান ও আদার্শ সিং। দ্বিতীয় উইকেটে ৩৭ রানের জুটিতে দলকে টেনে তোলার চেষ্টা করেন তারা।


    তবে ২২ রানের বেশি করতে পারেননি মুশের খান। এই টপ অর্ডার ব্যাটার ফেরার পরই পথ হারায় দল। উদয়, শচীন দাস ও প্রিয়াশু মৌলিয়াদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন আদার্শ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৭ রান।

    শেষদিকে মুরুগান আভিষেক একাই কিছুটা লড়াই করেছেন। তবে তার ৪২ রান শুধুই ব্যবধান কমিয়েছে। হার এড়াতে পারেনি। অজিদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন মাহলি বিয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলান।


    এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্যাম কন্সটাস। এই ওপেনার ডাক খেয়ে ফেরায় ভাঙ্গে ১৬ রানের হদ্বোধনী জুটি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন হ্যারি ডিক্সন ও হিউজ বিবগেন।

    ৫৬ বলে ৪২ রান করেছেন ডিক্সন। আর হিউজের ব্যাট থেকে এসেছে ৬৬ বলে ৪৮ রান। দুইজনই অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন হারজাস সিং। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

    লোয়ার অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন অলিভার পিক। তার অপরাজিত ৪৬ রানের ইনিংসে ভর করে আড়াইশো ছাড়ানো সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। এত রান তাড়া করে যুব বিশ্বকাপের ফাইনালে জয়ের রেকর্ড নেই। তাই জিততে হলে ইতিহাস গড়তে হবে ভারতকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ