ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল সোমবার (২১ জুন) আন্তর্জাতিক যোগ দিবস। দিবসটি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

    শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের এবারের প্রতিপাদ্য “সুস্থতার জন্য যোগ”- যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক।

    ভারতের প্রধানমন্ত্রী বলেন, শরীরের পাশাপাশি যোগব্যায়াম মনের জন্যও বেশ উপকারী। সকল ধরনের সাবধানতা সত্ত্বেও একজন মানুষ কোভিড-১৯ আক্রান্ত হতে পারেন। কিন্তু একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা একে মোকাবিলার ক্ষেত্রে সহায়ক হতে পারে। যোগব্যায়াম আমাদের সেই প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে, যেমনঃ- শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের ফলে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়। একই সময়ে, সাড়া বিশ্বেই কোটি কোটি মানুষ মাসের পর মাস ঘরে থাকতে বাধ্য হয়েছেন। এর ফলে তাদের মানসিক স্বাস্থ্যের উপরও বেশ প্রভাব পড়েছে। নিয়মিত যোগাভ্যাস তাদের এই প্রভাব কাটিয়ে উঠতে সাহায্য করবে।

    তিনি বলেন, যোগের একটি সহজাত শক্তি রয়েছে মানুষকে যুক্ত করার। যোগব্যায়াম সম্প্রদায়, রোগ প্রতিরোধ এবং ঐক্য এই তিনের জন্যই উপকারী। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের প্রতিপাদ্য সাড়া বিশ্বের মানুষের সুস্বাস্থ্য ও সুস্থতার প্রতি উদ্বেগকেই প্রতিফলিত করে। এটি এমন একটি উদ্যোগ যা মানুষের শারিরীক সক্ষমতার পাশাপাশি সুস্থতার প্রতিও গুরুত্ব দেয়।

    বাংলাদেশে সফলভাবে আন্তর্জাতিক যোগ দিবস পালনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মোদি বলেন, গত কয়েক বছরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগ দিবস পালনের জন্য বাংলাদেশী ভাই ও বোনেদের ব্যাপক অংশগ্রহণ দেখে আমি অত্যন্ত আপ্লুত হয়েছি।

    দিবসটিতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন করোনাভাইরাসের কারণে যোগ দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। ফিটনেস আইকন নুসরাত ফারিয়া ও জাহানারা আলম হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে একটি সমন্বিত যোগ অধিবেশনে অংশ নিয়েছেন। যোগ দিবসে সোমবার ভারতীয় হাইকমিশন একটি অনলাইন সেশন পরিচালনা করবে।

    ২০১৫ সাল থেকে ভারতীয় হাইকমিশন বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস পালন করে আসছে। ২০১৮ সালে প্রায় ৮ হাজার লোক বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অংশ নেন। ২০১৯ সালেও ব্যাপক আয়োজনে দিবসটি পালিত হয়। তবে করোনা ভাইরাসের কারণে ২০২০ ও ২০২১ সালে দিবসটি ভার্চ্যুয়ালি পালন করছে ভারতীয় হাইকমিশন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ