ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • নকলের দায়ে ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

    নকলের দায়ে ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠির নলছিটিতে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার ও ২ শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও দায়িত্ব অবহেলার কারণে বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ খানকে শোকজ করেছে উপজেলা প্রশাসন।

    জেড এ ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের মো. আমিনুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মারুফ হাওলাদার ও রুবাইয়া নামে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম।

    বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ খান জানান, নকল করার দায়ে জান্নাতুল মুনিরা ও আলিফ হোসেন রাব্বিকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। দায়িত্ব অবহেলার কারণে কক্ষ পরিদর্শক সম্ভু লাল চক্রবর্তী ও বিশ্বজিৎ বাড়ৈকে অব্যাহতি দেয়া হয়েছে। এদের মধ্য সম্ভু লাল চক্রবর্তী বি.জি ইউনিয়ন একাডেমির সহকারী শিক্ষক ও বিশ্বজিৎ বাড়ৈ সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

    এদিকে দায়িত্ব অবহেলার কারণে বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ খানকে শোকজ করেছে উপজেলা প্রশাসন। তাকে লিখিত আকারে যথাযথ ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ