ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে রাজনৈতিক দলের সম্প্রীতির মিলন মেলা অনুষ্ঠিত

    ঝালকাঠিতে রাজনৈতিক দলের সম্প্রীতির মিলন মেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে রাজনৈতিক দলের মধ্যে সম্প্রীতির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিস ফ্যাসেলেটেটর গ্রুপ (পিএফজি) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

    এতে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও কমিউনিস্ট পার্টি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। 

    নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ঐক্য সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    পিএফজির জেলা সমন্বয়কারী ইলিয়াস সিকদার ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ঢাকা জেলা ফ্যাসেলেটেটর মাইমুনা আক্তার রুবী, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, বিএনপি নেতা খোকন মল্লিক, সাকিনা আলম লিজা ও আওয়ামী লীগ নেত্রী ফারজানা আক্তার মুক্তা।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ