ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছে : আমু

    সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছে : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    তিনি বলেন, একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয়। তাই এই ধারা অব্যহত রাখতে হলে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে। ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংষদ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমির হোসেন আমু বলেন, আপনারা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তাঁরা সবসময় নিজের পরিবারের সঙ্গে স্মৃতিগুলো আলোচনা করবেন। এতে ভবিষ্যত প্রজন্ম আপনাদের ইতিহাস মনে রাখবে। 

    উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম আলম খান কামাল। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সভাপতি লাইজুর রহমান রিয়াজ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ