ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • রাজাপুরে ১১শ' সবজি গাছ উপড়ে ও ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা

    রাজাপুরে ১১শ' সবজি গাছ উপড়ে ও ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামের মৃত রহমান খানের ছেলে কৃষক হেমায়েত উদ্দিনের ৬০ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির ১১শ সবজি গাছ উপড়ে ও ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। 

    গতকাল বুধবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ কৃষক হেমায়েত উদ্দিন খান জানান, প্রায় দেড় লাখ টাকা খরচ করে সড়ক সংলগ্ন প্রায় ৬০ শতাংশ জমিতে করলা, বেগুন, চাল কুমড়া রোপন করা হয়। 

    বর্তমানে গাছগুলোতে ফুল ও করলা এবং বেগুন আসতে শুরু করেছে। রাতের আধারে ফুল ও ফল আসা প্রায় ৫শ করলা গাছ, ৪শ চাল কুমড়া ও ২শ বেগুন গাছ ছিড়ে ও উপড়ে নিয়েছে।  এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

    স্থানীয় গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন জানান, বিষয়টি দুঃখজনক। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ