ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন জামাল, এলাকায় মিষ্টি বিতরণ

     বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন জামাল, এলাকায় মিষ্টি বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে মনোনীত করা হয়েছে। 

    গতকাল বুধবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

    এদিকে রফিকুল ইসলাম জামালকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনসহ দলের নেতাকর্মীরা। 

    এছাড়াও বুধবার বিকেলে ঝালকাঠিতে মিষ্টি বিতরণ করেছে জেলা ছাত্রদল। রফিকুল ইসলাম জামালকে ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করায় বিএনপি চেয়ারমপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ