ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • রাজাপুরে আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই 

    রাজাপুরে আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের ৩ টি বসতঘর আগুন পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বসতঘর হারিয়ে ৩টি পরিবার একেবারে নিস্ব হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের দেলোয়ার হাওলাদার দিলুর বাড়িতে এ ঘটনা ঘটে। 

    ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থরা জানান, রাতে ওই বাড়ির মন্নানের ছেলে মুঞ্জিলের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পরে। এতে মুঞ্জিলের বসতঘর, রেজাউল শরীফের বসতঘর ও দেলোয়ারের বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়। 

    মুঞ্জিল হাওলাদারের রান্না ঘরের চুলার উপরে রাখা কাঠ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করছেন ক্ষতিগ্রস্থরা। বসতঘরগুলোতে গ্যাসের চুলা এবং গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। 

    ক্ষতিগ্রস্থ ঢাকার ব্যবসায়ী রেজাউল শরীফ জানান, গচ্ছিত রাখা অর্থ, ফার্নিচার, ফ্রিজ, আসবাবপত্র, চাল ডাল, সুপারি ইত্যাদিসহ সব কিছুই পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

    পাকা দালানঘর তৈরির জন্য নগদ অর্থ জমিয়ে রাখা হয়েছিলো ১৫ বছর ধরে যা আয় করেছি আগুনে সব পুড়ে একদম নিস্ব করে দিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরগুলোর বাসিন্দারা বাইরে বের হয়ে নিরাপদে আশ্রয় নেন। তাই কেহ আহত হয়নি।

    সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু জানান, আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে, পরিবার তিনটি নিস্ব হয়ে গেছে। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ৩ টি বসতঘর পুড়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

    তবে আশপাশের ৭টি ঘর রক্ষা করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। ওই এলাকার সড়কটি খারাপ থাকায় গাড়ি প্রবেশ করতে এবং ওই বাড়িতে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রনে বিলম্ব ও বেগ বেগে হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ