ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান
  • বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে যুবলীগ অদ্বিতীয় : ভারতীয় হাইকমিশনার

    বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে যুবলীগ অদ্বিতীয় : ভারতীয় হাইকমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রোববার বেলা ৩ টায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন তিনি।
      

    এ সময় তাকে স্বাগত জানান আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল। 

    বিক্রম কুমার দোরাইস্বামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনকালে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। 

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য- অ্যাডভোকেট মামুনুর রশীদ, মজিবুর রহমান নিক্সন, এমপি; যুগ্মসাধারণ সম্পাদক- সুব্রত পাল, ব্যারিস্টার শেখ ফজলে ফজলে নাইম; সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম, মোহাম্মদ সাইফুর রহমান সেহাগ;  প্রচার সম্পাদক জয়দেব নন্দী; দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী আনোয়ার হোসেন এবং সহ সম্পাদক ব্যারিস্টার আরাফাত হোসেন খান| প্রমুখ।

    ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন,  বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে যুবলীগ এক অদ্বিতীয় স্থান দখল করে আছে। যুবলীগের প্রতিষ্ঠাতা নিজেও একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধের নায়ক। তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ রক্ষা করে কাজ করে যাচ্ছে। তাদের কার্যালয় পরিদর্শনের জন্য আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু করোনা মহামারির জন্য উপস্থিত হতে পারিনি। 

    ভারতীয় হাইকমিশনার বলেন, আমাদের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। যার উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং ভারতের যুবকদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা। যুবলীগের সাহায্যে তরুণদের দোরগোড়ায় পৌঁছা এবং ভারত ও বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ, ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বৃদ্ধি করা৷

    আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন,  ভারত আমাদের দুঃসময়ের বন্ধু এবং সুসময়েরও সাথী। আর লক্ষ্য সংস্কৃতি ও শিক্ষার বিনিময়ের মাধ্যমে দুদেশের যুব সমাজের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। যাতে ভবিষ্যতে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে পারি। বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ