ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ঝালকাঠিতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

    ঝালকাঠিতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 

    বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা প্রশাসন। পরে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন। 

    দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগের টাউনহলের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে দেয়াল চিত্র, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শণ, ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। এছাড়াও জেলার সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

    অনুষ্ঠনে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণে নিরস্ত্র বাঙালি যুদ্ধে ঝাপিয়ে পরেছিল। বঙ্গবন্ধুর জন্য এ দেশ স্বাধীন হয়েছে। 

    আজ আমরা বঙ্গবন্ধুর জন্য মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলছি। স্বাধীনতা বিরোধীরা এখনো বিবিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

    দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগের টাউনহল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিতকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে দেয়াল চিত্র, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শণ, ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ