ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আওয়ামী লীগ-বিএনপি বিপদে পড়লে চরমোনাই খুঁজে নেয়: চরমোনাই পীর

    আওয়ামী লীগ-বিএনপি বিপদে পড়লে চরমোনাই খুঁজে নেয়: চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ বলেন, আর বিএনপি বলেন, বিপদে পড়লে তারা নিরাপদ জায়গা খুঁজে নেয় চরমোনাই। আজকে বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছরে পা রেখেছে। 

    এই ৫৩ বছরে যাদের মাধ্যমে দেশ চলছে, তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে কোন শান্তি পেয়েছি, না। আর এ অবস্থায় চলতে থাকলে শান্তি পাওয়া যাবে না। এখন আমাদের পরিবর্তনের সময় এসেছে। 

    এই পরিবর্তনের লক্ষেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। শনিবার বিকেলে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর ছোট দল নয় জানিয়ে মুফতী রেজাউল করীম বলেন, আমরা ৩০০ আসনে এমপি প্রার্থী দেওয়ার জন্য আল্লাহ আমাদের যোগ্যতা দান করেছে। যখন কোন দেশদ্রোহী, কোন নাস্তিক্যতাবাদ বাংলাদেশের মধ্যে আমাদের ইমানের খনিকে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দাঁতভাঙা জবাব দিতে রাজপতে ওদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। 

    ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী ও জেলা শাখার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন। এছাড়াও সমাবেশে ইসলামী আন্দোলনের জেলা, উপজেলা এবং ছাত্র ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ