ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ট্রাকের নিচে ঝাঁপ, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

    ট্রাকের নিচে ঝাঁপ, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আলতাফ হোসেন মোল্লা (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

    শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

    নিহত আলতাফ হোসেন ফুলহরী গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। 

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে রাস্তায় চলন্ত একটি ট্রাকের নিচে নিজেই ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

    নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,নিহত আলতাফ হোসেনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আলতাফ হোসেন মানসিক ভারসাম্যহীন থাকায় তাদের বিরক্ত করতো। 

    এতে ক্ষিপ্ত হয়ে অনেক সময় মারধর করতো। গতকাল শুক্রবার রাতে তাকে মারধর করার কারণেই নিজেই চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে। 

    নিহত আলতাফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন জানান, আমার বাবা মানসিক ভারসাম্যহীন। তিনি সকালে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যান। পরে শুনি চলন্ত ট্রাকের নিচে নিজেই ঝাপ দিয়েছ।

    নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ