ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • ঝালকাঠিতে ৩৩টি অবৈধ ইটভাটা বন্ধ

    ঝালকাঠিতে ৩৩টি অবৈধ ইটভাটা বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে অভিযান চালিয়ে ৩৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ধরে একযোগে জেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়। 


    লাইসেন্স না থাকায় ঝালকাঠি সদর উপজেলার আব্দুল করিম ব্রিকস্, এআরএস ইটভাটা, আরআরএফ ও এমএনবি ব্রিকফিল্ডসহ ৩৩টি ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সবগুলো ইট ভাটার মালিককে ২০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

    এ সময় একজনকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠির চার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এনডিসি এ অভিযান পরিচালনা করেন। 


    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নলছিটি উপজেলার ৯টি ইট ভাটায় ১০ লাখ ৫ হাজার জরিমানা  ও  একজনকে  তিন মাসের কারাণ্ড দেওয়া হয়েছে।  ঝালকাঠি সদরে ৬ টি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা, রাজাপুরে ৪টি ইটের ভাটাকে ৩ লাখ টাকা ও কাঁঠালিয়া উপজেলা ২টি ইট ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।


    ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, হাইকোর্টের নির্দেশ রয়েছে সারা দেশের অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার। তারই আলোকে ঝালকাঠিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। 
    এ পর্যন্ত ৩৩টি ইট ভাটাকে জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য ইটভাটা গুলোতেও অভিযান চালানো হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ