ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

    কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ পোড়ানোর দায়ে আটটি ইট ভাটায় অভিযান চালিয়ে দুটি ইট ভাটার মালিককে ৪লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    গতকাল বুধবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া ও রগুয়ার চরে অভিযান চালিয়ে ব্রিক ফিল্ডের চিমনি ভাংচুর ও ভাটা ধ্বংস করা হয়। 

    এছাড়া একইদিন কাঠালিয়া ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে দুই লাখ টাকা ও আমুয়া মোল্লা ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। 

    এসময় পানি দিয়ে বেশ কিছু ইট ও স্থাপনা ধ্বংস করা হয়। সেইসাথে ৮টি ইটভাটাই বন্ধ করে দেন ভ্রম্যমান আদালত। 

    অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।

    অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

    বন্ধ করে দেয়া ভাটাগুলো হলো, উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের ব্যবসায়ী শহীদুল ইসলামের ৩টি, গাজী সালামের ১টি, মেহেদীর ১টি ও চুন্নু ফকিরের ১টি, কাঁঠালিয়া সদরের ১টি ও আমুয়া ইউনিয়নের ১টি।

    উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন বলেন, লোকালয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটা প্রস্তুতের দায়ে ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নের লক্ষ্যে পৃথক ৮টি ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ