ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • রাজাপুরে বাশঁ চুরির অপবাদ দিয়ে বৃদ্ধের উপর হামলা, নারীসহ আহত ৫

     রাজাপুরে বাশঁ চুরির অপবাদ দিয়ে বৃদ্ধের উপর হামলা, নারীসহ আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের ইদুরবাড়ি এলাকায় বাঁশ চুরির অপবাদ দিয়ে বৃদ্ধ আব্দুর রাজ্জাক (৭০) নামে এক বৃদ্ধর উপর হামলা ও তার বসতঘরে লুটের অভিযোগ পাওয়া গেছে। 

    এ ঘটনায় ওই বৃদ্ধের মেয়ে-পুত্রবধূ এবং অপরপক্ষের দুই জন আহত হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে বৃদ্বের মেয়ে আহত ফাতেমা রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃদ্ধ আব্দুর রাজ্জাক ও তার মেয়ে ফাতেমা জানান, পূর্ব বিরোধের জেরে বাশঁ চুরির অপবাদ দিয়ে রোববার দুপুরে হঠাৎ বাড়িতে প্রবেশ করে বাবা আব্দুর রাজ্জাকের উপর হামলা চালায় একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে আনোয়ার হোসেন। 

    এসময় তাকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষ আনোয়ার, ইউনুচ ও পারুল বেগম মিলে বৃদ্ধ আব্দুর রাজ্জাক ও তার মেয়ে ফাতেমা (২৫) ও পুত্রবধূ আমেনা (২৪) কেও মারধর করে বসতঘরে লুটপাট চালিয়ে স্বর্ণলংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। 

    অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন জানান, বেড়া দেয়ার জন্য কেটে রাখা বাশ খুজে না পেয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে বাঁশ নিছে কিনা জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। 

    এতে তিনি ও তার মা পারুল বেগম আহত হন। রাজাপুর থানার এসআই আল মামুন জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ