ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন মেহেন্দিগঞ্জে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড সব চোখ আজ রোনালদোর ওপর জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর
  • লাইভে আসছেন তামিম

    লাইভে আসছেন তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের ফোনালাপ নিয়ে হঠাৎ হৈ-চৈ পড়ে যায়। তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের সেই ফোনালাপ প্রচারিত হয় দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে। এরপর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে ওই কলরেকর্ডের নেপথ্য ঘটনা কী তা খোলাসা করতে আজ (বুধবার) সন্ধ্যায় লাইভে আসছেন তামিম।

    নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে সাবেক এই টাইগার অধিনায়ক লাইভে আসার ঘোষণা দিয়েছেন। আজ দেশসেরা এই ক্রিকেটারের ৩৫তম জন্মদিন। নিজের বিশেষ এই দিনে শুভেচ্ছা জানানো ভক্তদের কৃতজ্ঞতাও জানিয়েছেন ওই পোস্টে।

    ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’

    আলোচিত সেই ফোনালাপে তামিম ও মিরাজকে কথা বলতে শোনা গেলেও, সেখানে পরোক্ষভাবে অনুপস্থিত ছিলেন মুশফিকুর রহিম। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তামিম মুশফিকের কোনো আচরণে ক্ষুব্ধ হওয়ার কথা জানান মিরাজকে। ওই কথোপকথনের সারাংশ দাঁড় করালে দেখা যায়– মুশফিক তামিমের দল থেকে বেরিয়ে নতুন কোনো দল গঠন করছেন। যে বিষয়টি মানতে পারছেন না তামিম, সে কারণে তিনি মুশফিককে দেখে নেবেন বলে হুমকি দেন। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেও ব্যর্থ হন মিরাজ।

    ফোনালাপটি নিয়ে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। নেটিজেনদের অনেকেই বিষয়টি কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণা বলে উল্লেখ করতে থাকেন। নইলে এমন ফোনালাপ ফাঁস হয় কীভাবে সেই প্রশ্নও তোলেন তারা। এর আগেও তামিম ও সাকিব আল হাসানের মধ্যকার দ্বন্দ্ব একপাশে রেখে দুজনকে একত্রে দেখা যায়। পরবর্তীতে জানা যায় সেটি ছিল একটি বিজ্ঞাপন দৃশ্যের অংশ। এবারও তেমন কিছুই ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে! বাকি বিষয় হয়তো তামিমের লাইভের পরই পুরোপুরি পরিস্কার হওয়া যাবে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ