ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • রাজাপুরে ধর্ষণ মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার 

    রাজাপুরে ধর্ষণ মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরে মাদরাসার এক কিশোরী ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে করা মামলায় রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকা থেকে শাহাদাৎ হোসাইন (৩৫) নামের আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

    গতকাল বুধবার দুপুরে তাকে যশোরের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
    শাহাদাৎ হোসাইন রাজাপুর উপজেলার লেববুনিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। তিনি যশোরের একটি মাদরাসার প্রধান শিক্ষক।

    মামলার বিবরণে জানা যায়, শাহাদাৎ হোসাইন যশোরের যে মাদরাসায় প্রধান শিক্ষক হিসেবে চাকরি করতেন ওই ভবনের নিচ তলায় বসবাসও করতেন। 

    ভুক্তভোগী কিশোরী ওই মাদরাসার আবাসিক ভবনে থেকে পড়াশুনা করত। গত ৮ মার্চ দুপুরে কিশোরীকে শিক্ষক শাহাদাৎ তার কক্ষে ডেকে এনে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা যশোর কোতয়ালী মডেল থানায় গত ১১ মার্চ শিক্ষক শাহাদাৎ হোসাইনকে আসামি করে মামলা করেন।

    র‌্যাব-৮-এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর জানান, ঘটনার পর থেকে আসামি শাহাদাৎ হোসাইন পলাতক ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৮-এর সহযোগিতায় যশোর র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ