ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • নলছিটিতে ডেন্টাল কেয়ার মালিককে জরিমানা

    নলছিটিতে ডেন্টাল কেয়ার মালিককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের বাজার পরিবীক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। 

    বৃহস্পতিবার সকালে নলছিটি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানের  নেতৃত্বদেন অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। 

    এসময় শহরের সবুজবাগ এলাকার রঙ্গলাল ডেন্টার কেয়ার ও সার্জিকাল সেন্টারে মেয়াদ উত্তীর্ণ দাঁতের ক্যাপ মজুদ থাকায় প্রতিষ্ঠানটির সত্বাধিকারী রঙ্গলাল রায় কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

    এছাড়াও পৃথক অভিযানে পৌর শহরের এক মুদি দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। এদিকে ভোক্তা অধিকারের অভিযানের খবরে সাময়িক সময়ের জন্য দোকান বন্ধ করে পালিয়েছে শহরের অধিকাংশ অসাধু ব্যবসায়ীরা। অভিযান শেষ হলে এদের পুনরায় দোকান খুলে বেচাকেনা করতে লক্ষ্য করা গেছে।

    এ বিষয় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, ঝালকাঠিতে বাজার মনিটরিং কর্মসুচির আওতায় অভিযান পরিচালনা করা হয়েছে। 

    এসময় এক দন্ত চিকিৎসা কেন্দ্রের মালিক ও এক মুদি দোকানিকে জরিমানার আওতায় আনা হয়েছে। ভোক্তার অধিকার সংরক্ষণ করতে ভবিষ্যতেও অভিযান অব্যহত থাকবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ