ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • কাঁঠালিয়ায় বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

    কাঁঠালিয়ায় বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে রোজাদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা সিকদার ফারুক যুব ও ক্রিড়া সংঘের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

    এতে সভাপতিত্ব করেন শুভ সংঘের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সাকিবুজ্জামান সবুর। 

    সভায় প্রধান অতিথি ছিলেন, প্রবীন সাংবাদিক ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজর সহকারি অধ্যাপক আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস অ্যাম্বেরসেডর নেটওর্য়াক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান ও জেলা পরিষদের সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন অপু। 

    সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শুভসংঘের সাধারণ সম্পাদক সিয়াম হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি ফায়জুল্লাহ, শিক্ষক আবদুর রহিম, সংঘের সদস্য রফিক,  সাগর ও রাতুল হোসেন প্রমুখ। 

    সভাশেষে দোয়া ও মোনাজাত করেন শুভসংঘের সহসভাপতি সোহাগ মুন্সি। পরে রোজাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ