ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন মেহেন্দিগঞ্জে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড সব চোখ আজ রোনালদোর ওপর জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর
  • বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো অস্ট্রেলিয়া

     বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অচেনা কন্ডিশনে অস্ট্রেলিয়ার মেয়েদের পরীক্ষা নিতে পারল না স্বাগতিক বাংলাদেশ। উল্টো ব্যাটিং ভরাডুবিতে টানা দুই হারে আগেই সিরিজ খুইয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। আজ (বুধবার) হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও গল্পটা বদলালো না। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেই বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো অ্যালিসা হিলির দল।

    তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ানডেতে বোলারদের কল্যানে স্বাগতিক মেয়েদের অল্পতেই আটকে ফেলেছিল সফরকারীরা। একশ’র কম টার্গেট তাড়ায় টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালালেন অজি ব্যাটাররা। শেষ পর্যন্ত দুটি উইকেটের পতন হলেও জয়টা এসেছে বড় ব্যবধানেই। ১৮৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। 

    পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। এক দুই কিংবা তিন নয়, ওয়ানডেতে রেকর্ড ৭ আর টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা। সেই চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পা রাখে বাংলাদেশে। যে কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ।

     

    বাংলাদেশের প্রেক্ষাপটে সিরিজটির মাহাত্ম্য অনেক। যে কারণে বিসিবির তরফেও আন্তরিকতার অন্ত ছিল না। ভালো কিছুর প্রত্যাশা ছিল স্বাগতিক দলের কাছ থেকেও। টাইগ্রেসদের সাম্প্রতিক ফর্মটাও কথা বলছিল তাদের হয়ে। যদিও মাঠের ক্রিকেটে বাংলাদেশকে ‘বাস্তবতা’ দেখাল অজি মেয়েরা। 

    মিরপুর শের-ই-বাংলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিগার সুলতানা জ্যোতিরা। ৫০ ওভারের ম্যাচে অজি বোলারদের তোপে মোটে ২৬ দশমিক ২ ওভার টিকেছিল টিম টাইগ্রেসের ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ৮৯ রানে অলআউট হয় তারা। এ নিয়ে তিন ম্যাচ সিরিজে কোনোটিতেই দলীয় রান একশ ছাড়াতে পারেনি স্বাগতিকরা। 

    মামুলি টার্গেট তাড়ায় টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়েছেন অজি ব্যাটাররা। দলীয় ৪৩ ও ৫৪ রানে দলটি উইকেট হারালেও সেটিতে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি। একটি উইকেট পেয়েছেন সুলতানা, অপরটি রাবে


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ