ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  •  নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

      নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স্পাদক কাজী জেসমিন আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি দল উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। 

    এর আগে পুলিশ ঝালকাঠির বিসিক এলাকা থেকে একই মামলার আসামি ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করে। 

    গত ৭ জানুয়ারি নির্বাচনের বিজয় মিছিল শেষে রাতে বাড়ি ফেরার পথে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চেদ্দবুড়িয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে বাড়ির সামনে  চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

    এ ঘটনায় নিহতের বড় ভাই ফয়সাল হোসেন কাজী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ইতোমধ্যে জেসমিন কাজীসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে। 

    মামলার বাদী ফয়সাল হোসেন কাজী বলেন, আমার ছোটভাইকে হত্যার পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার। তাঁর পরিকল্পনায় গ্রেপ্তারকৃত আসামিরা আমার ভাইকে হত্যা করে। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্ত্রি দাবি করছি। 

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, জিয়াউল আহসান ফুয়াদ কাজী হত্যার ঘটনায় ইতোপূর্বে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে কাজী জেসমিন আক্তারের নাম উঠে এসেছে। এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ