ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • মুজিব বর্ষের লোগো নিচে রেখে সিগারেট টানেন উপ-সহকারী প্রকৌশলী

    মুজিব বর্ষের লোগো নিচে রেখে সিগারেট টানেন উপ-সহকারী প্রকৌশলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাম হাতে একটি জলন্ত সিগারেট আর ডান হাত দিয়ে একটি সনদ লিখছেন। আর সেই সনদটিতে রয়েছে মুজিব শতবর্ষের লোগো। লোগোর উপরেই হাত রেখে সিগারেট টানছেন ঝালকাঠির নলছিটি উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান তালুকদার। 

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজিব শত বর্ষের লোগোর উপরে জলন্ত সিগারেটসহ একটি ছবি ছড়িয়ে পড়েছে। এটি দেখে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলে।

    সাইদুর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, যদি সত্যিকারে দেশপ্রেম বা বঙ্গবন্ধুকে যদি ভালোবেসে থাকে তাহলে মুজিব বর্ষের লোগো নিচে রেখে সিগারেট টানতে পারেন না।এটা লজ্জাজনক ঘটনা। সরকারি অফিসে কর্মকর্তাদের এরকম আচরণ মোটেও কাম্য নয়। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। 

    এ বিষয়ে অভিযুক্ত উপ সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান তালুকদার কোন মন্তব্য করতে রাজি হননি। 

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতী বলেন, সরকারি অফিসে বসে ধূমপান করার সুযোগ নেই। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ