ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • তরমুজ চাষে লাভবান তরুণ উদ্যোক্তা আল আমিন ফকির 

    তরমুজ চাষে লাভবান তরুণ উদ্যোক্তা আল আমিন ফকির 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর কাঠিপাড়া চর এলাকাজুড়ে প্রায় ১৪ একর জমিতে তরমুজের চাষ করেছেন তরুণ উদ্যোক্তা আল আল আমিন ফকির। কীটনাশক ছাড়া সম্পূর্ণ  জৈব পদ্ধতিতে এ তরমুজের আবাদ করেছেন তিনি। এসব তরমুজ স্থানীয়  চাহিদা মিটিয়ে আশেপাশের বিভিন্ন জেলায় যাচ্ছে। 

    নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। জেলায় এ বছর ৭৭ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে এর মধ্যে  নলছিটি উপজেলায় ২৮ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে।

    স্থানীয় তরমুজ ক্রেতা অহিদুজ্জামান সোহাগ বলেন, এখানে রাসায়নিক মুক্ত তরমুজ ক্রয় করতে পারি যা দামেও কম। আমরা সবসময় চাই প্রতিবছরই এভাবে তরমুজ চাষ হোক যাতে সবাই কম দামে ও ভালো মানের তরমুজ ক্রয় করতে পারে।

    তরমুজ চাষী আল আমিন ফকির বলেন, আমরা ৬ জন মিলে  নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শে ১৪ একর জমিতে তরমুজের আবাদ করেছি।এ বছর ফলন ভালো হওয়ায় লাভবান হতে পারবো। আমাদের ৯ লাখ টাকা খরচ হয়েছে সব তরমুজ বিক্রি করতে পারলে ১৬ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবো।

    নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে তরমুজ চাষিদের সব ধরণের পরামর্শ ও সহযোগিতা করা  হয়েছে। আশা করা যায়, কৃষকরা এ বছর লাভবান হবেন। এছাড়া এসএসিপি প্রকল্পের আওতায় মগর ইউনিয়নে তরুণ উদ্যোক্তা আল আমিন ফকিরকে একটা প্রদর্শনী দেওয়া হয়েছে। যার মাধ্যমে তরমুজ চাষ করে  তিনি লাভবান হয়েছেন।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ