ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • লকডাউন শুরু ৭ জেলায়

    লকডাউন শুরু ৭ জেলায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের সাত জেলায় লকডাউন শুরু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ লকডাউন আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

    যে সাত জেলায় লকডাউন দেওয়া হয়েছে সেগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

    এসব জেলায় ৩০ জুন পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। বাজার-শপিংমল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে (জরুরি সরকারি অফিস ছাড়া)।

    ইতিমধ্যে ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করা দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। এই জেলাগুলোর মধ্যে যেগুলোতে ট্রেন চলাচল করে, সেখানে বন্ধ থাকবে।

    যেসব কর্মকাণ্ড জরুরি পরিষেবা হিসেবে ধরা হবে সেগুলো হলো- কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন; ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান; বিদ্যুৎ-পানি-গ্যাস/জ্বালানিসেবা; ফায়ার সার্ভিস, নদী বন্দর, টেলিফোন ও ইন্টারনেট; গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা ও অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা।

    এর আগে, সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম লকডাউনের বিষয়ে সাংবাদিকদের জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ