ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

    ঝালকাঠিতে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ২৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুর ১২ টায় রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার আব্দুস সালেক প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। 

    এসময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল উপস্থিত ছিলেন। ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস  চেয়ারম্যান পদে তিন জন অংশ নিয়েছেন। নলছিটি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন অংশ গ্রহণ করছেন। আগামী ২১ মে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

    জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ