ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আনিসুর রহমান পলাশ 

    ঝালকাঠির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আনিসুর রহমান পলাশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির ঐতিহ্যবাহী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনিসুর রহমান পলাশ জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল পর্যায়) নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল এ ঘোষণা দেন।

    ইতোপূর্বে ২০২২ সালে তিনি ঝালকাঠি সদর উপজেলা ও জেলার শ্রেষ্ঠ  প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।  

    তাঁর ব্যক্তিত্ব, সততা ও সুনাম সর্বমহলে প্রশংসিত। শিক্ষার মানোন্নয়নে তিনি বহুবার অভিভাবক সমাবেশ করেছেন। কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করে উৎসাহিত করেছেন। জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করে আসছেন। 


    তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম, প্রাত্যাহিক সমাবেশ, নিয়মিত গ্রন্থাগারের ব্যবহার, পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গনে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ দৃশ্যমান। 

    তিনি একজন দক্ষ প্রধান শিক্ষক। জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাস্তবায়নে তিনি নিরলস পরিশ্রম করে আসছেন। তিনি আদি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর ঝালকাঠি জেলার সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ঝালকাঠি সদরের সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ঝালকাঠি সদরের কমিশনার, সুজন (সুশাসনের জন্য নাগরিক) ঝালকাঠি শহর কমিটির সভাপতি, কবিতাচক্র ঝালকাঠির সহসভাপতি, আহ্বায়ক বাংলাদেশ যুব আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলাসহ আরও অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এছাড়াও তিনি একজন কবি,  লেখক ও তৃণমূল সংবাদকর্মী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ